টানা
পাঁচ দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। যদিও ফিরে আসার চাপ পড়েনি সড়কে। স্বাভাবিক ছিল যানচলাচল।
রাজধানীর কোথাও আজ দেখা যায়নি জট। আবার সড়কে গণপরিবহনও ছিল কম।
মঙ্গলবার
বিকেলের পর থেকে ট্রেন ও বাস টার্মিনালে ঢাকামুখী মানুষ বেশি দেখা গেছে। যদিও
পরিবহনসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে অনেকে এসেছেন। আর বৃহস্পতিবার থেকে ঢাকামুখী
যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।
এদিকে
দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের
নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে
অফিসের সময়। গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী
যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে।
ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবীরা
ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবীরা
টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। যদিও ফিরে আসার চাপ পড়েনি সড়কে। স্বাভাবিক ছিল যানচলাচল। রাজধানীর কোথাও আজ দেখা যায়নি জট। আবার সড়কে গণপরিবহনও ছিল কম।মঙ্গলবার বিকেলের পর থেকে ট্রেন ও
বাস টার্মিনালে ঢাকামুখী মানুষ বেশি দেখা গেছে। যদিও পরিবহনসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে অনেকে এসেছেন। আর বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা। এদিকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে অফিসের সময়। গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত