এবার ঢাকার পোস্তা ও সাভার বিসিক শিল্পনগরীতে কোরবানির ৪ লাখ ৬৬ হাজার ২৯৬টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। সেই সঙ্গে রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রামে আরও ২০ লাখ ৫৯ হাজার ৯৩৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। সব মিলিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ছয় বিভাগে মোট ২৫ লাখ ২৬ হাজার ২৩৩টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার বাইরে প্রতিটি বিভাগে জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হচ্ছে। সরকার থেকে দেওয়া বিনামূল্যের লবণ দিয়ে এ সব চামড়া সংরক্ষণ করা হয়েছে। ময়মনসিংহ বাদে প্রতিটি বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে চামড়া সংরক্ষণের তথ্য পাঠানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদরাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত ১ হাজার ৬৫৭টি ট্রাকে ৩ লাখ ৮৬ হাজার ২৯৬টি গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চামড়া প্রবেশ করেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৩ লাখ ৬৫ হাজার ৪১৮টি এবং ছাগল ও ভেড়ার চামড়া ২০ হাজার ৯২৮টি। আর ঢাকার পোস্তায় গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে ৮০ হাজার।
ছয় বিভাগে কোরবানির ২৫ লাখ চামড়া সংরক্ষণ
ছয় বিভাগে কোরবানির ২৫ লাখ চামড়া সংরক্ষণ
এবার ঢাকার পোস্তা ও সাভার বিসিক শিল্পনগরীতে কোরবানির ৪ লাখ ৬৬ হাজার ২৯৬টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। সেই সঙ্গে রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রামে আরও ২০ লাখ ৫৯ হাজার ৯৩৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। সব মিলিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ছয় বিভাগে মোট ২৫ লাখ ২৬ হাজার ২৩৩টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার বাইরে প্রতিটি
বিভাগে জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হচ্ছে। সরকার থেকে দেওয়া বিনামূল্যের লবণ দিয়ে এ সব চামড়া সংরক্ষণ করা হয়েছে। ময়মনসিংহ বাদে প্রতিটি বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে চামড়া সংরক্ষণের তথ্য পাঠানো হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদরাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবারহ
করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত ১ হাজার ৬৫৭টি ট্রাকে ৩ লাখ ৮৬ হাজার ২৯৬টি গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চামড়া প্রবেশ করেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৩ লাখ ৬৫ হাজার ৪১৮টি এবং ছাগল ও ভেড়ার চামড়া ২০ হাজার ৯২৮টি। আর ঢাকার পোস্তায় গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে ৮০ হাজার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত