সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানের নোবেল ঘোষণা

চিকিৎসাবিজ্ঞানের নোবেল ঘোষণা

চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনবিজ্ঞানী সভান্তে প্যাবো। বিলুপ্ত মানব প্রজাতির জিনোম পুনর্গঠন এবং মানব বিবর্তনে গবেষণায় বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কার দেয়া হচ্ছে।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় সুইডেনের ক্যারোলিনস্কা ইনসটিউট এ পুরস্কার ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য বাবদ সভান্তে প্যাবো পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার। এ বছরের ডিসেম্বরে নোবেল উইকের আয়োজন করছে কমিটি। উপস্থিতি থাকবেন ২০২২, ২০২০ এবং ২০২১ সালের নোবেলজয়ীরা। ৩ অক্টোবর শুরু হওয়া নোবেল পুরস্কার ঘোষণা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। শুক্রবার ঘোষণা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৪৩ জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে ২৫১ জন ব্যক্তি ও ৯২টি সংস্থা। 

খুঁজুন