শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর ধামইরহাট ভারতীয় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় চোরাকারবারিদের হামলায় ১৪ বিজিবির বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর রহমান সহ সোর্স তারেক মারাত্মক জখম হয়েছেন। আহত মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। শুক্রবার ৪ নভেম্বর ভোর ৩টায় বস্তাবর সীমান্তের শাখাহাটি বাজারে এঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মজিবর রহমানসহ কয়েকজন বিজিবি সদস্য বৃহস্পতিবার ৩ নভেম্বর দিবাগত রাতে শাখাহাটি বাজারে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টায় তারা চোরাকারবারিদের ধরতে উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে কলাবাগানে যান। সেখানে চোরাকারবারিরা মজিবর রহমান ও সোর্স তারেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। শুক্রবার সকালে মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয় এবং সোর্স তারেককে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পত্নীতলা ১৪-বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি বলেন, ‘একটা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। যখন এক চোরাকারবারিকে ১৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তখন পেছন থেকে আরও দু-তিনজন এসে হামলা চালিয়ে বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।
তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা করছি।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, থানা পুলিশ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিজিবির সদস্যের ওপর চোরকারবারিরা হামলা করায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা আছে।
চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হলো ক্যাম্প ইনচার্জকে
চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হলো ক্যাম্প ইনচার্জকে
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃনওগাঁর ধামইরহাট ভারতীয় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় চোরাকারবারিদের হামলায় ১৪ বিজিবির বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর রহমান সহ সোর্স তারেক মারাত্মক জখম হয়েছেন। আহত মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। শুক্রবার ৪ নভেম্বর ভোর ৩টায় বস্তাবর সীমান্তের শাখাহাটি বাজারে এঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মজিবর রহমানসহ কয়েকজন বিজিবি সদস্য বৃহস্পতিবার ৩ নভেম্বর দিবাগত রাতে শাখাহাটি বাজারে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টায় তারা চোরাকারবারিদের ধরতে
উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে কলাবাগানে যান। সেখানে চোরাকারবারিরা মজিবর রহমান ও সোর্স তারেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। শুক্রবার সকালে মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয় এবং সোর্স তারেককে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পত্নীতলা ১৪-বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি বলেন, ‘একটা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। যখন এক চোরাকারবারিকে ১৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তখন পেছন থেকে আরও দু-তিনজন
এসে হামলা চালিয়ে বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা করছি। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, থানা পুলিশ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিজিবির সদস্যের ওপর চোরকারবারিরা হামলা করায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা আছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত