শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

নজরুল ইসলামের সমাধির পাশে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দাফন করা হয়েছে।এর আগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়।জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

জানাজায় অংশগ্রহণ করতে আসা লাখো ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।

ওসমান হাদির দাফন সম্পন্নের পর বিকেল থেকেই তার কবর দেখতে শাহবাগে আসছেন হাজারও মানুষ। এরই মধ্যে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, জনতার সমাবেশের অদূরেই অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। শহিদ হাদির কবরের পাশেও মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি সদস্যদের।

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে শায়িত করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।



খুঁজুন