রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম।
গতকাল নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়
চকবাজার আগুন: হোটেল মালিক গ্রেপ্তার
চকবাজার আগুন: হোটেল মালিক গ্রেপ্তার
রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চকবাজার থানার
ওসি আব্দুল কাইয়ুম।গতকাল নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।এর আগে সোমবার দুপুর ১২টার দিকে
চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত