জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর
জুরি বোর্ডে যুক্ত হয়েছেন নতুন চারজন সদস্য। তাদের মধ্যে দুজন ঢাকাই চলচ্চিত্রের
সোনালি দিনের দুই তারকা সুচরিতা ও নাঈম। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি
করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এ জুরি
বোর্ড গঠন করা হয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মূল্যায়ন ও পুরস্কারের
জন্য নাম সুপারিশ করার জন্য। এর আগে ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে এই চার নতুন
সদস্যকে রবিবার অন্তর্ভুক্ত করা হয়।
জুরি
বোর্ডের নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক
মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা।
এছাড়া
বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক,
ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক
বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।
চলচ্চিত্র জুরি বোর্ডে সুচরিতা ও নাঈম
চলচ্চিত্র জুরি বোর্ডে সুচরিতা ও নাঈম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর জুরি বোর্ডে যুক্ত হয়েছেন নতুন চারজন সদস্য। তাদের মধ্যে দুজন ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের দুই তারকা সুচরিতা ও নাঈম। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।এ জুরি বোর্ড গঠন করা হয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মূল্যায়ন ও
পুরস্কারের জন্য নাম সুপারিশ করার জন্য। এর আগে ১৫ সেপ্টেম্বর গঠিত জুরি বোর্ডে এই চার নতুন সদস্যকে রবিবার অন্তর্ভুক্ত করা হয়।জুরি বোর্ডের নতুন সদস্যরা হলেন চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, অভিনেতা খাজা নাঈম মুরাদ ও অভিনেত্রী সুচরিতা। এছাড়া বোর্ডে
রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত