মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর চলন্ত বাসের ভেতর ধর্ষণ চেষ্টা, ৩ জন আটক

চলন্ত বাসের ভেতর ধর্ষণ চেষ্টা, ৩ জন আটক

 শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নারী বাসযাত্রী (৩৪) কে বাসের ভেতর একা পেয়ে চলন্ত বাসের ভেতরই ধর্ষণের চেষ্টা করেন বাসের সুপার ভাইজার, চালক ও হেলপাড়। নারী যাত্রীটি চলন্ত বাস থেকে লাফদিয়ে নিজের ইজ্জত রক্ষা করলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাসটি জব্দ সহ বাসের সুপার ভাইজার, চালক ও হেলপাড়কে আটক করেছেন।

চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাতে ময়মনসিংহের ঢাকা টু ময়মনসিংহ মহা-সড়কের 'মায়ের মসজীদ' নামক এলাকায়।

যাত্রীবাহী চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টায় আটককৃত ৩ জন হলেন, টাঙ্গাইল জেলার ধনবারি থানাধীন কুমারপাড়া গ্রামের আমির হোসেন এর ছেলে রাকিব হোসেন (২১), ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার রবিদাস এর ছেলে আনন্দ দাস (১৯) ও একই উপজেলার রাজমনি গ্রামের জৈনক আরফান আলীর ছেলে আরিফ হোসেন (২০)।

পুলিশ জানায়, ভীকটিম নারী (৩৪) গাজীপুর মাওনা এলাকায় পোশাক কারখানাতে নারী শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবারও তিনি কাজ শেষে রাত সারে ৯টারদিকে যাত্রীবাহী বাস যোগে ভালুকা যাচ্ছিলেন। পথে বাস থেকে সব যাত্রী নেমে যাওয়ার পরই চলন্ত বাসের ভেকর ঐ বাসের ৩ জন স্টাফ নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা চালালে নারীটি তার ইজ্জত রক্ষায় চলন্ত বাস থেকে লাফিয়ে সড়কের উপর পড়ে গুরুতর আহত হোন। স্থানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিলেও অবস্থা আশংখা জনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। নারীটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিকটিম নারীর স্বজনরা জানান, দুই ছেলে সন্তানকে লেখা-পড়া করাতে ও সংসার চালাতে ৮-৯ বছর ধরে সে পোশাক কারখানাতে নারী শ্রমিক হিসেবে কাজ করেন।

অনেক কষ্ট করে সে তার সন্তানদের লেখা-পড়া শেখাচ্ছেন। যারা নাক্কার জনক এ ধর্ষণ চেষ্টা করেছে তাদের শাস্তির দাবিও জানান স্বজনরা।

জড়ীতদের আটকের সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ঘটনার পরই অভিযান চালিয়ে বাসটি জব্দ করাসহ জড়ীত ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে জড়ীত থাকার কথা শিকার করেছেন। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে ইতি মধ্যেই আমাদের (পুলিশের) উর্দ্ধতন কর্মকর্তাগন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারীর খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান তিনি।

খুঁজুন