চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশনে প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত অসহায় জেলে পরিবারকে আর্থিক সহায়তার চেক ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই আয়োজন করা।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত থেকে অসহায় জেলে পরিবারের ৫ জনকে ৫০ হাজার টাকার চেক ও ২১জনকে ২১টি বকনা বাছুর বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার প্রমূখ।
চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে বকনা বাছুর ও চেক বিতরণ
চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে বকনা বাছুর ও চেক বিতরণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশনে প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত অসহায় জেলে পরিবারকে আর্থিক সহায়তার চেক ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের
আওতায় এই আয়োজন করা।এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত থেকে অসহায় জেলে পরিবারের ৫ জনকে ৫০ হাজার টাকার চেক ও ২১জনকে ২১টি বকনা বাছুর বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার প্রমূখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত