মাভাবিপ্রবি প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (CSS) আয়োজন করেছে রচনা প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতার শিরোনাম—“বৈষম্যহীন বাংলাদেশ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা”। চৌহালী উপজেলার যেকোনো বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। রচনার শব্দসীমা নির্ধারিত হয়েছে ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে। অংশগ্রহণকারীদের মৌলিক ও নিজস্ব চিন্তাভাবনার উপর গুরুত্ব দেওয়া হবে। কপি-পেস্ট বা কোনো ধরনের AI টুলস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

পুরস্কার বিভাগে ওপেন ক্যাটাগরিতে সেরা ৩ জন, কলেজ, স্কুল ও মেয়ে শিক্ষার্থী ক্যাটাগরিতে ১ জন করে বিজয়ী নির্বাচিত হবেন। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৫। লেখা পিডিএফ বা ডক্স ফরম্যাটে জমা দিতে হবে নির্ধারিত লিংকে: https://forms.gle/gSjSRnFzcainBnNH8। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ই-মেইলে: [email protected] অথবা মোবাইল নম্বরে: ০১৭১৮-৯৫৪৭৮৭
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করা সচেতন ছাত্র সমাজ (CSS) চৌহালী উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণদের বিকল্প চিন্তা ও দায়বদ্ধতা গড়ে তুলতে সংগঠনটি নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে থাকে।
CSS রচনা প্রতিযোগিতা: ‘বৈষম্যহীন বাংলাদেশ’ শিরোনামে জমা দেওয়ার শেষ সময় ৩১ জুলাই
CSS রচনা প্রতিযোগিতা: ‘বৈষম্যহীন বাংলাদেশ’ শিরোনামে জমা দেওয়ার শেষ সময় ৩১ জুলাই
মাভাবিপ্রবি প্রতিনিধি :সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (CSS) আয়োজন করেছে রচনা প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতার শিরোনাম—“বৈষম্যহীন বাংলাদেশ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা”। চৌহালী উপজেলার যেকোনো বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। রচনার শব্দসীমা নির্ধারিত হয়েছে ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে। অংশগ্রহণকারীদের মৌলিক ও নিজস্ব চিন্তাভাবনার উপর গুরুত্ব দেওয়া
হবে। কপি-পেস্ট বা কোনো ধরনের AI টুলস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।পুরস্কার বিভাগে ওপেন ক্যাটাগরিতে সেরা ৩ জন, কলেজ, স্কুল ও মেয়ে শিক্ষার্থী ক্যাটাগরিতে ১ জন করে বিজয়ী নির্বাচিত হবেন। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৫। লেখা পিডিএফ বা ডক্স ফরম্যাটে জমা দিতে হবে নির্ধারিত লিংকে: https://forms.gle/gSjSRnFzcainBnNH8। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ই-মেইলে:
[email protected] অথবা
মোবাইল নম্বরে: ০১৭১৮-৯৫৪৭৮৭ উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করা সচেতন ছাত্র সমাজ (CSS) চৌহালী উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণদের বিকল্প চিন্তা ও দায়বদ্ধতা গড়ে তুলতে সংগঠনটি নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে থাকে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত