চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী সহ চালক নিহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আরও আটজন আহত হয় বলে জানায় পুলিশ ।
সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার কমল মুন্সীর হাটের অদূরে জলুয়ার দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জানা যায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।’
পটিয়া ফায়ার স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে মরদেহ বের করেছি।
চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ছয়
চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ছয়
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী সহ চালক নিহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আরও আটজন আহত হয় বলে জানায় পুলিশ ।সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার কমল মুন্সীর হাটের অদূরে জলুয়ার দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর
পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।জানা যায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে নগর অভিমুখী
একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।’পটিয়া ফায়ার স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে মরদেহ বের করেছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত