মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ডাকাতিকালে ৬ আন্তজেলা ডাকাত সদস্য গ্রেফতার

ডাকাতিকালে ৬ আন্তজেলা ডাকাত সদস্য গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল :

সোনারগাঁ থানা পুলিশ এর বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি সহিত জরিত আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে  

অভিযানে ভিকটিম উদ্ধার ও ডাকাতির কাজে ব‍্যবহ্নত অন‍্যান‍্য মালামাল উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের নাম মো শামিম হোসেন,মো আরিফুল ইসলাম,মো নাহিদুল ইসলাম,মো মিলন,মো রায়হান সরকার মামুন,মো নয়ন। সোনারগাঁও থানাধীন পাকুন্দা ব্রীজের উপর রাএীকালীন চেকপোস্ট ডিউটিরত ছিল ডাকাত দল গাড়ি সহ ব্রীজের উপর পৌছালে পুলিশ দেখে ভিকটিমের হাত ও চখের বাধন খুলে দেয় ভিকটিম তখন পুলিশ দেখে ডাক চিৎকার করে চিৎকার শুনে পুলিশ এসে গাড়ি সহ  ৬ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদের হতে সাদা রংয়ের টয়োটা হাইস গাড়ি,  লুণ্ঠিত নগদ ৯০,০০০/- (নবাই হাজার) টাকা, কালো রংয়ের প্লাস্টিকের বাট যুক্ত সিলভার রংয়ের স্টীল বডির একটি খেলনা পিস্তল, একটি জলপাই রংয়ের কটি, যার সামনে ও পিছনে হলুদ রংয়ের কাপড় দ্বারা DB DMP লেখা আছে,  একটি ভাঙ্গা ও অকেজো ওয়াকিটকি (ওয়ারলেস সেট) একটি কালো রংয়ের লেজার লাইট,  একটি ছেনদা, কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিছ কুড়াল, একটি বাশের লাঠি  তিনটি চেক গামছা, একজোড়া হাতকড়া, যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে,  ০৪টি এন্ডোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃত আসামীরা ভিকটিম মিনাল কান্তি রায়কে ডিবি পুলিশ পরিচয়ে সোনারগাঁ থানাধীন এশিয়ান হাইওয়ে রোড নয়াপুর কাঠালিয়া পাড়া সাকিনস্থ কনফিডেন্স ব্যাটারী ফ্যাক্টরী সামনের রাস্তা হতে তাদের ব্যবহৃত হাইস গাড়ি দ্বারা হঠাৎ করে সিগনাল দিয়ে বিআরটিসি বাসে উঠে তাকে স্বর্ণ চোরা চালানকারী ব্যবসায়ী বলে গাড়ি হতে নামিয়ে ফেলে হাইস গাড়িতে তুলে নিজের হাত পা বেধে ফেলে এবং মারধর করে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

খুঁজুন