ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর প্রচারণা বিষয়ে অতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ডাকসু আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, নির্বাচনসংশ্লিষ্ট সবার অবগতির জন্য আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবল সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।
এতে আরো বলা হয়, যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছেন, তাদের আজ বিকেল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। এ ছাড়া সবাইকে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে নির্দেশনা
ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর প্রচারণা বিষয়ে অতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ডাকসু আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা
দেওয়া হয়।নির্দেশনায় বলা হয়, নির্বাচনসংশ্লিষ্ট সবার অবগতির জন্য আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবল সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড
টাঙানো যাবে না।এতে আরো বলা হয়, যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছেন, তাদের আজ বিকেল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। এ ছাড়া সবাইকে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত