তরলীকৃত পেট্রোলিয়াম
গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। প্রতি কেজি এলপি গ্যাসের দর
৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি নতুন দাম ১১৪০ টাকা করা হয়েছে। গত মাসে ১২ কেজির দর ছিল
৯৯৯ টাকা। দাম বেড়েছে ১৪১ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে
৫২.১৭ টাকা করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বাংলাদেশ
এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর
ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ
ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান,
বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।
জুলাই
মাসের শুরুতে প্রতি কেজি এলপিজির মূল্য ৬ টাকা ২৭ পয়সা কমোনো হয়েছিল। এতে ১২ কেজি
এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকা। প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯
পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।
বিইআরসির
সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা
পর্যায়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৫২২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৪২৪
টাকা, ১৬ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৮
কেজি ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ৮৯৪
টাকায় বিক্রি হবে।
এছাড়া, ৩৩ কেজি ৩ হাজার
১৩৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত
বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়ল এলপি গ্যাসের
দাম বাড়ল এলপি গ্যাসের
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। প্রতি কেজি এলপি গ্যাসের দর ৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি নতুন দাম ১১৪০ টাকা করা হয়েছে। গত মাসে ১২ কেজির দর ছিল ৯৯৯ টাকা। দাম বেড়েছে ১৪১ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫২.১৭ টাকা করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী,
ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।জুলাই মাসের শুরুতে প্রতি কেজি এলপিজির মূল্য ৬ টাকা ২৭ পয়সা কমোনো হয়েছিল। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকা। প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি
৫২২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ৮৯৪ টাকায় বিক্রি হবে। এছাড়া, ৩৩ কেজি ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত