মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর দীর্ঘ ৮ বছর পর বকশীগঞ্জে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ৮ বছর পর বকশীগঞ্জে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি :

দীর্ঘ নয় বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ। রাত সাড়ে ১১ টায় জাহিদুল ইসলাম অপুকে সভাপতি,আবদুল মালেক সহ-সভাপতি,আক্রামুজ্জামান মাজু সাধারণ সম্পাদক ও খায়রুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা দেয় জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ ও সাধারণ সম্পাদক হুরমুছ আলী হিরো ।  

জানা যায়,২০১৪ সালে আবদুল মান্নানকে আহবায়ক ও ইদ্রিস আলীকে যুগ্ম আহবায়ক করে ৪২ সদস্য বিশিষ্ট আহাবায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের এই আহবায়ক কমিটি দীর্ঘ ৮ বছরেও আর পুর্নাঙ্গ হয়নি। শুক্রবার মেয়াদোত্তীন্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন। 

বকশীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী সরকারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ ডা.মো.নজরুল ইসলাম, সহ-সভাপতি এড. রেজাউল করিম হিরন, সহ-সভাপতি ফজলুর রহমান বিএসসি,উপজেলা আ’লীগের সভাপতি শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুছ আলী হিরো প্রমূখ বক্তব্য রাখেন।

খুঁজুন