দেশের ডেঙ্গু পরিস্থিতি
মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে ২৯ কোটি ১৯ লাখ টাকায় ২০ লাখ পিস আইভি ফ্লুইড
স্যালাইন ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের
সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো
হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য সেবা
বিভাগের অধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) কর্তৃক সরাসরি ক্রয়
পদ্ধতি (ডিপিএম) অনুসরণে ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।
এতে
আরও বলা হয়, বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গু মশার বিস্তার আরও বেড়ে যাওয়ায়
সারা দেশের ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে সারা দেশে
আইভি ফ্লুইড স্যালাইনের স্বল্পতা দেখা দিয়েছে। এ পর্যায়ে দুর্যোগ মোকাবেলায়
সারা দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে আরও
২০ লাখ পিস আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতি (ডিএমপি) অনুসরণে ক্রয় করার
প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, সারাদেশের
কমিউনিটি ক্লিনিক হতে শুরু করে বিশেষায়িত পর্যায়ের সকল হাসপাতালের জন্য
প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধসমূহ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)
হতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় করা হয়ে থাকে। সে বিবেচনায় গঠিত কমিটির
সিদ্ধান্ত মোতাবেক ইডিসিএলের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন ক্রয়ের অনুমোদন
ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন ক্রয়ের অনুমোদন
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে ২৯ কোটি ১৯ লাখ টাকায় ২০ লাখ পিস আইভি ফ্লুইড স্যালাইন ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণে ক্রয়
প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।এতে আরও বলা হয়, বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গু মশার বিস্তার আরও বেড়ে যাওয়ায় সারা দেশের ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে সারা দেশে আইভি ফ্লুইড স্যালাইনের স্বল্পতা দেখা দিয়েছে। এ পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় সারা দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে আরও ২০ লাখ পিস
আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতি (ডিএমপি) অনুসরণে ক্রয় করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, সারাদেশের কমিউনিটি ক্লিনিক হতে শুরু করে বিশেষায়িত পর্যায়ের সকল হাসপাতালের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধসমূহ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) হতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় করা হয়ে থাকে। সে বিবেচনায় গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইডিসিএলের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত