রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় দেড় কোটি প্রবীণ পাবেন বিশেষ আইডি কার্ড

দেড় কোটি প্রবীণ পাবেন বিশেষ আইডি কার্ড

বিশ্ব প্রবীণ দিবস আজ। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম হলেও প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে দিবসটি। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়।

জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ৬০ বছরের বেশি বয়সি মানুষের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২৬ হাজার; যা দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশেরও বেশি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ ও সুরক্ষায় কর্মকৌশল এবং পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেড় কোটিরও বেশি প্রবীণ নাগরিককে বিশেষায়িত আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, যারা সংশ্লিষ্ট কার্ড দিয়ে প্রবীণ নাগরিকের সুযোগ-সুবিধা ভোগ করবেন। এজন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৬৮৩ কোটি টাকা। বরাদ্দের টাকায় দেশের বয়স্কদের ভাতা, বিধবা বা স্বামী-নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতাসহ ৯ ক্যাটাগরির প্রবীণদের জন্য ব্যয় করা হবে।

খুঁজুন