জুয়েল দেওয়ান, মুন্সীগঞ্জ :
টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্যান্সার আক্রান্ত তাসলিমা আক্তারের (৩৫)।তিনি উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।
প্রায় এক বছর আগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তাসলিমা আক্তার। দিনমজুর স্বামীর পক্ষে চিকিৎসা খরচ মেটানো সম্ভব নয়। তাই কন্যা সন্তান নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তাসলিমা আক্তার।
জানা গেছে, ১৮ বছর আগে গজারিয়া উপজেলার পৈক্ষারপার গ্রামের মৃত মালেক প্রধানের মেয়ে তাসলিমা আক্তারের সঙ্গে একই উপজেলার নয়াকান্দি গ্রামের দিনমজুর খোরশেদ আলমের বিয়ে হয়। এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে।সুখ শান্তির সংসারে হঠাৎ করেই দেখা দেয় দুশ্চিন্তার কালো ছাঁয়া। এক বছর আগে তাসলিমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় মুন লাইট ক্লিনিক এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিছু দিন চিকিৎসা করানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। তবে টাকার অভাবে কেমোথেরাপি দিতে না পারায় ব্রেস্ট ক্যান্সার ফের দানা বাঁধে।
বর্তমানে তাসলিমার চিকিৎসা খরচ মেটাতে প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই খরচ মেটানো সম্ভব নয়। কিন্তু কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চায় তাসলিমা আক্তার। তাই তার চিকিৎসা খরচ মেটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাসলিমা আক্তার।
তাসলিমা আক্তার কে সহযোগিতা পাঠাতে 01883401229 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বামী খোরশেদ আলম।
দেড় লাখ টাকার জন্য চিকিৎসা হবে না ক্যান্সার আক্রান্ত তাসলিমার?
দেড় লাখ টাকার জন্য চিকিৎসা হবে না ক্যান্সার আক্রান্ত তাসলিমার?
জুয়েল দেওয়ান, মুন্সীগঞ্জ :টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্যান্সার আক্রান্ত তাসলিমা আক্তারের (৩৫)।তিনি উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।প্রায় এক বছর আগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তাসলিমা আক্তার। দিনমজুর স্বামীর পক্ষে চিকিৎসা খরচ মেটানো সম্ভব নয়। তাই কন্যা সন্তান নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তাসলিমা আক্তার।জানা গেছে, ১৮ বছর আগে গজারিয়া উপজেলার পৈক্ষারপার গ্রামের মৃত মালেক প্রধানের মেয়ে তাসলিমা আক্তারের সঙ্গে
একই উপজেলার নয়াকান্দি গ্রামের দিনমজুর খোরশেদ আলমের বিয়ে হয়। এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে।সুখ শান্তির সংসারে হঠাৎ করেই দেখা দেয় দুশ্চিন্তার কালো ছাঁয়া। এক বছর আগে তাসলিমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় মুন লাইট ক্লিনিক এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিছু দিন চিকিৎসা করানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। তবে টাকার
অভাবে কেমোথেরাপি দিতে না পারায় ব্রেস্ট ক্যান্সার ফের দানা বাঁধে।বর্তমানে তাসলিমার চিকিৎসা খরচ মেটাতে প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই খরচ মেটানো সম্ভব নয়। কিন্তু কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চায় তাসলিমা আক্তার। তাই তার চিকিৎসা খরচ মেটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাসলিমা আক্তার।তাসলিমা আক্তার কে সহযোগিতা পাঠাতে 01883401229 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বামী খোরশেদ আলম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত