শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য দেশে ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

ফের করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে। ২৪ ঘণ্টায় দেশে ৪০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২.৫০ শতাংশ। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বের আক্রান্তদের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়েছেন দুজন। এ সময় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩ জুন ঢাকা মহানগরে ২৯ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৫ জনের পজেটিভ পাওয়া গেছে। রাজশাহীতে ১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৪ জনের পজেটিভ পাওয়া গেছে।

খুঁজুন