সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় দেশে চাল আমদানির প্রয়োজন নেই.....নওগাঁয় খাদ্যমন্ত্রী

দেশে চাল আমদানির প্রয়োজন নেই.....নওগাঁয় খাদ্যমন্ত্রী

শহিদুল ইসলাম জি এম মিঠন :

দেশে সরকারি ভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও চলতি মৌসুমে আউশ ধান চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন আর হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

বুধবার দুপুরে তিনি নওগাঁর সাপাহার উপজেলায় নব-নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে গোডাউনে সর্ব কালের সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল এক সঙ্গে দেওয়া হয়েছে। তাছাড়া আরো পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি পোরশায় আরো একটি নব-নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন করেন।

খুঁজুন