আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গায় ১৪ রদশমিক ০, রাজারহাটে ১৪ দশমিক ২, ঈশ^রদীতে ১৪ দশমিক ৪, শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫, যশোরে ১৪ দশমিক ৬, ডিমলায় ১৪ দশমিক ৮ এবং দিনাজপুর, সৈয়দপুর ও বদলগাছীতে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত পড়তে শুরু করছে। দক্ষিনাঞ্চলে শীত পড়বে আরো পরে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩, রাজশাহীতে ১৬ দশমিক ৪, রংপুরে ১৭ দশমিক ০, ময়মনসিংহে ১৫ দশমিক ৮, সিলেটে ১৭ দশমিক ০, চট্টগ্রামে ১৯ দশমিক ৩, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আর বলা হয়, মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ঢাকায় শুক্রবার উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভার ৬টা ২০ মিনিটে। সূত্র : বাসস
দেশে শুষ্ক আবহাওয়া, শীত বাড়ছে
দেশে শুষ্ক আবহাওয়া, শীত বাড়ছে
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গায় ১৪ রদশমিক ০, রাজারহাটে ১৪ দশমিক ২, ঈশ^রদীতে ১৪ দশমিক ৪, শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫, যশোরে ১৪ দশমিক ৬, ডিমলায় ১৪ দশমিক ৮ এবং দিনাজপুর,
সৈয়দপুর ও বদলগাছীতে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত পড়তে শুরু করছে। দক্ষিনাঞ্চলে শীত পড়বে আরো পরে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩, রাজশাহীতে ১৬ দশমিক ৪, রংপুরে ১৭ দশমিক ০, ময়মনসিংহে ১৫ দশমিক ৮, সিলেটে ১৭ দশমিক ০, চট্টগ্রামে ১৯ দশমিক ৩, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার
দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।পূর্বাভাসে আর বলা হয়, মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ঢাকায় শুক্রবার উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভার ৬টা ২০ মিনিটে। সূত্র : বাসস
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত