এক দিনের ব্যবধানে দেশের
বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক
ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে
সর্বোচ্চ।
বাংলাদেশ
জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী
কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বাজুস
জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায়
সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন
দাম কার্যকর হবে।
নতুন
দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ
৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার
৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন
পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।
সোনার
দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা,
১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩
টাকা।
এর
আগে গতকাল ২৪ সেপ্টেম্বর সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই দামে আজ সোনা বিক্রি
হয়েছে। সেই হিসেবে আজ ২৫ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি
(১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯
হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৩৮ টাকায় বিক্রি করা হয়েছে।
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।নতুন দাম
অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা
এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা। এর আগে গতকাল ২৪ সেপ্টেম্বর সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই দামে আজ সোনা বিক্রি হয়েছে। সেই হিসেবে আজ ২৫ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৩৮ টাকায় বিক্রি করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত