শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৬.৪ ডিগ্রি

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৬.৪ ডিগ্রি

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪০ ডিগ্রি, খুলনায় ৩৮.৫ ডিগ্রি এবং ঢাকায় ৩৬.৪ ডিগ্রী সে. সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চুয়াডাঙ্গা:

জানা গেছে, তীব্র গরম ও রোজার কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। জেলার রাস্তাঘাটও অন্যান্য দিনের তুলনায় ফাঁকা দেখা যায়। ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। রোদের তেজে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। একটু স্বস্তির জন্য গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন অনেকেই। তীব্র গরমে সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।

চুয়াডাঙ্গা শহরের ভ্যান-চালক আঃ হালিম জানান, গত কয়েকদিন থেকে খুব গরম পড়ছে। ভ্যান নিয়ে বাইরে আসা যাচ্ছে না। শরীর ঘেমে জামা ভিজে যাচ্ছে। রোজার মধ্যে ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সামনে ঈদ কিছুই করার নেই। পরিবারের সদস্যদের কথা ভেবে আয় করতে বাইরে আসতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৬টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

রাজশাহী:

রাজশাহীতে কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা আবারও ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অথচ আগের দিন  রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাইরে বের হওয়া লোকজন জানান, সকাল থেকেই রোদ তো নয়, যেন সূর্য আকাশ থেকে আগুন ঝড়াচ্ছে। এতে অতিমাত্রা যোগ করেছে পদ্মার বুকে জেগে ওঠা বিশাল বালু চর থেকে ধেয়ে আসা আগুনের মত উত্তপ্ত বাতাস। যাকে স্থানীয়ভাবে বলা হচ্ছে, ‘লু’ হাওয়া।

গত ১৫ এপ্রিল বিকেল ৩টায় রাজশাহীর তাপমাত্রা ৮ বছরের রেকর্ড ভেঙে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক কামাল উদ্দিন জানান, গত ৪ এপ্রিলের পর রাজশাহীতে তাপপ্রবাহ চলছে। রবিবার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা:

আজ সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। রোববার (২৪ এপ্রিল) দুপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার মো. আমিরুল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, তীব্র দাবদাহের কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। তবে জনশূন্য হয়ে পড়েছে মহানগরীর অধিকাংশ স্থান ও সড়ক। সড়কে যানবাহন ও মানুষের ভিড় থাকলেও আজ তেমনটি নেই।

খুঁজুন