ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ
বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে তিন বিভাগে ভারী বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য
জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার
হোসেন হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি
সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে রবিবার
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং
রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ
ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ
ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো
জানানো হয়, ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে
পারে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগেও ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন ঢাকা ও
রাজশাহী বিভাগে নেই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
এ ছাড়া বর্ধিত পাঁচ
দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষদিকে দেশের বিভিন্ন স্থানে
বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।এ পরিস্থিতিতে রবিবার সকাল ৯টা থেকে
পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগেও ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন ঢাকা ও রাজশাহী বিভাগে নেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত