রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঢাবির খেলার মাঠে বই উৎসবের উদ্বোধন

ঢাবির খেলার মাঠে বই উৎসবের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছোট ছোট শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের আরেকটু পরিশ্রম করে শিশুদের গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করে এসব কথা বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বই নিতে সকালেই সেখানে হাজির হন শিক্ষার্থীরা। এর আগের দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়েছিল। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। এ সময় মন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবার বই উৎপাদনের কাচামালের সঙ্কট ছিলো।এ কারণে বই ছাপানোর কাজে তার কিছুটা প্রভাব পড়েছে। এদিকে, এই বই উৎসবেই বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের চার সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

খুঁজুন