সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাংচুর, আটক ৩

ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাংচুর, আটক ৩

  1. মোঃ মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার): ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর বাজারের সামনে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভাংচুরের ঘটনায় ৩ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটককৃতদের নাম ১. রাকিব হোসেন- বাসাইল ,২. গোলাম মোস্তফা- কুশুরা , ৩. মোরশেদুল ইসলাম - গোয়ালদী। পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা একটি স্কুলবাস ও ২ টি যাত্রীবাহী বাসে ভাংচুর করে । তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ধামরাই থানার অফিসার ইনচার্জ (অসি)মোহাম্মদ হারুন - অর রশিদ , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খুঁজুন