‘দিলবার দিলবার’, ‘সাকি সাকি’, ‘হায় গারমি’, ‘নাচ মেরি রানি’র মতো বেশকিছু গানে নাচের ঝড় তোলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। জনপ্রিয় এই তারকা প্রথমবারের মতো ঢাকায় আসছেন।
নাচে-গানে তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে। জানা যায়, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা।
ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতোমধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে, বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকরা।
মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তিনি হিন্দি সিনেমার ভক্ত। বিশেষত গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।
২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনায় আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় তুলেছিল।
ঢাকা আসছেন নোরা ফাতেহি
ঢাকা আসছেন নোরা ফাতেহি
‘দিলবার দিলবার’, ‘সাকি সাকি’, ‘হায় গারমি’, ‘নাচ মেরি রানি’র মতো বেশকিছু গানে নাচের ঝড় তোলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। জনপ্রিয় এই তারকা প্রথমবারের মতো ঢাকায় আসছেন। নাচে-গানে তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে। জানা যায়, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা।ঢাকার একটি কনভেনশন হলে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতোমধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে, বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকরা।মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তিনি হিন্দি সিনেমার ভক্ত।
বিশেষত গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনায় আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় তুলেছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত