সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের টহল গাড়িতে ডাকাতিকালে দেশীয় অস্ত্র সহ সংঘবদ্ধ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১....

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি একটি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। সংঘবদ্ধ ডাকাত চক্র মহাসড়কের সাধারণ যাত্রী ও বিদেশ ফেরত প্রবাসীদের ডাকাতি করে সর্বশান্ত করছে ও গুরতর আঘাতসহ হত্যার মত ঘটনাও ঘটাচ্ছে। মহাসড়কে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ র‍্যাব কাছে আটক হয় ডাকাত চক্রের ৮ সদস্য। 

শুক্রবার দুপুরে র‍্যাব-১১'র সিপিসি -১ কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম। 

তিনি জানান, 

বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১'র একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে দুটি দলে বিভক্ত হয়ে টহল কার্যক্রম পরিচালক পরিচালনা করতে থাকে। র‍্যাবের সাদা পোষাকের আভিযানিক দল মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে পড়ে। এ সময় সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ১০/১২ জন দুর্ধর্ষ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের গাড়ির ঘেরাও করে। র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া দিয়ে ডাকাত দলের মূলহোতাসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলায় বসবাস করত। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০ টির অধিক ডাকাতি করেছে। 

খুঁজুন