সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জ্যকী

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জ্যকী

মাহবুবুল  আলম রিপন : ( স্টাফ রিপোর্টার) :

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও ধামরাই উপজেলারউন্নয়নমূলক কর্মকান্ডের ওপর বিচার বিশ্লেষণ করে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীকে ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করা হয।  

ঢাকা জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমানের কার্যালয়   থেকে ২০২৩-২৪ অর্থ বছরের   চলমান কান্ডের উপর বিশেষ জরিপ পরিচালনা করে এ শ্রেষ্ঠ  উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন করা হয়। রোববার ঢাকা জেলা প্রশাসকের জরিপ বিভাগের জরিপের ফলাফলের উপর ভিত্তি করে  ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান এস শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেন।

এ খবরে ধামরা উপজেলা প্রশাসনের সকল দফতরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি আনন্দ আনন্দ উল্লাস থেকে বাদ পড়েননি সাংবাদিক শিক্ষক রাজনৈতিক নেতাকর্মী ও সসধী  সমাজের লোকজন। তারাও উপ জেলা পরিষদে এসে  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া ও পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এই সঙ্গে সকলের মাঝে বিতরণ করা হয় মিষ্টি।এক আনন্দঘন পরিবেশে মেতে উঠেন সকলেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ জকী বলেন,আমি আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে  আমরা উপজেলার জন্য নির্লসভাবে কাজ করেছি।ধামরাই বাসীর কল্যাণে কামনা  করেছি।শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য ও সকল স্তরে উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। তারি ফলশ্রুতিতে আজ আমি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছি।বিজয় আমার একার নয়। এ বিজয় ধামরাই বাসি সকলের।

খুঁজুন