শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শাহ আলম নিতুল মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশ মোটরসাইকেল দুর্ঘটনায় চালক মো. তানজির আহম্মেদ (২২) নামে একজন নিহত হয়েছে।

আজ সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তানজির আহম্মেদ কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর এলাকার মো. আব্দুল দায়েনের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, নিহত চালক তানজির আহম্মেদ মোটরসাইকেল  যোগে

ঢাকা হতে মাওয়ার উদ্দ্যেশে রওয়ানা হয়ে। কেয়টখালীতে রাস্তায় পড়ে থাকা কংক্রিট পাথরের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় ও গলায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক( এস আই) জহির বলেন, কংক্রিট পাথরের সাথে ধাক্কা লেগে মাথায় ও গলায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই চালক মারা যায়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।

খুঁজুন