শাহ আলম ইসলাম নিতুল: ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে ভেকু বহনকারী লরি ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২ মে) রাত সোয়া ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকার আর্মি ক্যাম্পের কাছে ভেকু বহনকারী লরিটি আর্মি ক্যাম্পের ভেতর যাওয়ার উদ্দেশ্যে মোড় নিচ্ছিল।
অন্যদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ইকুরিয়া থেকে মাওয়া অভিমুখে যাচ্ছিল। উভয় গাড়ির গতি বেশি থাকায় অটোরিকশাটি লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন অটোরিকশার চালক মো. তমাল (১৮), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১), মো. সামাদ (২১) ও মো. জনী (২৮)। আহত ব্যক্তির নাম আহাদ (২২)।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও লরিটি আমাদের হেফাজতে রয়েছে। তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
শাহ আলম ইসলাম নিতুল: ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে ভেকু বহনকারী লরি ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।বৃহস্পতিবার (২ মে) রাত সোয়া ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকার আর্মি ক্যাম্পের কাছে
ভেকু বহনকারী লরিটি আর্মি ক্যাম্পের ভেতর যাওয়ার উদ্দেশ্যে মোড় নিচ্ছিল।অন্যদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ইকুরিয়া থেকে মাওয়া অভিমুখে যাচ্ছিল। উভয় গাড়ির গতি বেশি থাকায় অটোরিকশাটি লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতরা হলেন অটোরিকশার চালক মো. তমাল (১৮), যাত্রী
জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১), মো. সামাদ (২১) ও মো. জনী (২৮)। আহত ব্যক্তির নাম আহাদ (২২)।এ বিষয়ে হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও লরিটি আমাদের হেফাজতে রয়েছে। তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত