রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজট

ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজট

ঢাকা-টঙ্গী-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। সড়কে থেমে আছে যানবাহন। গত দুদিনের টানা বৃষ্টির ফলে, রাস্তার খানাখন্দে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে যানজট আরও দীর্ঘ হয়েছে।

সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপে, স্থবির হয়ে আছে মহাসড়কটি। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। ভোর থেকেই ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে, রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত যানজট দেখা দিয়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বিআরটি প্রকল্পের কাজের কারণে এমনিতেই ঢাকার আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এর ওপর সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে যায়। সড়ক মেরামত না করায় এই যানহজট আরো তীব্র হয়েছে।

খুঁজুন