বুলবুল আহমেদ সোহেল ঃ
বিএনপির ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কে সাতটি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রী সাধারণ। আর বাস শ্রমিকরা কেউ রাতে আবার কেউ কেউ সকালে স্ট্যাান্ডে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ থাকবে। তারা বলছেন অনেক শ্রমিকরাই দিন মজুর। তাই বাস বন্ধের কারণে সাংসারিক চাপে পরবেন। এদিকে যানবাহন না পেয়ে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। মহাসড়কে বাসসহ গণপরিবহন চলাচল করছে কম। ফলে সিএনজি, লেগুনা পিকআপ ভ্যান ও রিকশায় করে গন্তব্য স্থানের পথে রওনা হচ্ছেন অনেকে।
ভক্সপপ: একাধিক বাস শ্রমিক ও একাধিক যাত্রী।
শনিবার ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মৌচাক এলাকা সাজোয়া যান ও জল কামান নিয়ে অবস্থান করে চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, শিমরাইল, কাঁচপুর সেতুর পূর্বপাশ, মদনপুর ও রূপগঞ্জের ৩০০ ফুট সড়ক সহ বিভিন্ন স্থানে স্থাপিত তল্লাশি চৌকিতে থামানো হচ্ছে যানবাহন। এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ বাস চলাচল বন্ধ রয়েছে ভোর থেকে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে। মূলত নাশকতামূলক কর্মকাণ্ড বিশৃঙ্খল ঠেকাতে পুলিশ কাজ করছে।
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রী সাধারণ
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রী সাধারণ
বুলবুল আহমেদ সোহেল ঃবিএনপির ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কে সাতটি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রী সাধারণ। আর বাস শ্রমিকরা কেউ রাতে আবার কেউ কেউ সকালে স্ট্যাান্ডে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ থাকবে। তারা বলছেন অনেক শ্রমিকরাই দিন মজুর। তাই বাস বন্ধের কারণে সাংসারিক চাপে পরবেন। এদিকে
যানবাহন না পেয়ে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। মহাসড়কে বাসসহ গণপরিবহন চলাচল করছে কম। ফলে সিএনজি, লেগুনা পিকআপ ভ্যান ও রিকশায় করে গন্তব্য স্থানের পথে রওনা হচ্ছেন অনেকে।ভক্সপপ: একাধিক বাস শ্রমিক ও একাধিক যাত্রী।শনিবার ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মৌচাক এলাকা সাজোয়া যান ও জল কামান নিয়ে অবস্থান করে চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের
ভুলতা, শিমরাইল, কাঁচপুর সেতুর পূর্বপাশ, মদনপুর ও রূপগঞ্জের ৩০০ ফুট সড়ক সহ বিভিন্ন স্থানে স্থাপিত তল্লাশি চৌকিতে থামানো হচ্ছে যানবাহন। এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ বাস চলাচল বন্ধ রয়েছে ভোর থেকে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে। মূলত নাশকতামূলক কর্মকাণ্ড বিশৃঙ্খল ঠেকাতে পুলিশ কাজ করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত