শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইলঃ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলেও কোথাও যানজট নেই। শুক্রবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।

ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এ কারণে উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। তবে চাপ থাকলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে গতরাতে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপে সড়কে ধীরগতি ছিল। কয়েক ঘণ্টা ধীরগতির পর সড়ক আবার স্বাভাবিক হয়। ফলে ভোর থেকেই মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন।এদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর থেকে সায়দাবাদ পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এ কারণে  সেখানে গাড়ির কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, মহাসড়কে এখনও যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। তবে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ সদস্য মহাসড়কে কাজ করছে। ঈদের চাঁদরাত পর্যন্ত যানজট নিরসনে আমরা কাজ করবো।

খুঁজুন