রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রাত আনুমানিক ৪টার দিকে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালানো হয়। তবে আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯) ।
উল্লেখ্য আলাউদ্দিন আলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি হত্যা মামলা, এবং একাধিক মাদক অস্ত্র মামলা রয়েছে ।
তল্লাশির সময় যৌথ বাহিনী একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি .২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, একটি বোমা তৈরির স্প্লিন্টার ভর্তি বক্স, ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকার কুখ্যাত সন্ত্রাসী আলার বাড়িতে সেনাবাহিনীর অভিযান
ঢাকার কুখ্যাত সন্ত্রাসী আলার বাড়িতে সেনাবাহিনীর অভিযান
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রাত আনুমানিক
৪টার দিকে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালানো হয়। তবে আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯) ।উল্লেখ্য আলাউদ্দিন আলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি হত্যা মামলা, এবং একাধিক মাদক অস্ত্র মামলা রয়েছে ।তল্লাশির সময়
যৌথ বাহিনী একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি .২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, একটি বোমা তৈরির স্প্লিন্টার ভর্তি বক্স, ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত