সিরাজগঞ্জের উল্লাপাড়ায়
লাইন বদল করতে গিয়ে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৫
মে) দুপুরে ১টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায়
ঢাকার সঙ্গে ঈশ্বরদী হয়ে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাস্থানে
উপস্থিত সিরাজগঞ্জ রেলওয়ের সহকারী প্রকৌশলী হাসানুর রহমান ও রেলওয়ে নিরাপত্তা
বিভাগের হাবিলদার তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার
ঈশ্বরদী-ঢাকা রেল পথে উল্লাপাড়া রেল স্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মালবাহী
ট্রেন লাইন পরিবর্তনের সময় দুটি বগি লাইনচ্যুত হয়। জানা গেছে, মালবাহী বি
ডাব্লিউ ৮ ডাউন ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন রেল স্টেশনে চিত্রা, দ্রুতযান, মৈত্রী ও একতা এক্সপ্রেস ট্রেন থেমে আছে।
লাইনচ্যুত মালবাহী বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে।
বগি দুটি উদ্ধার হলেই ঈশ্বরদী-ঢাকা রেল পথে যোগাযোগ সচল হবে।
বেলা
৩টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মো. উজ্জল হোসেন।
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইন বদল করতে গিয়ে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরে ১টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ঢাকার সঙ্গে ঈশ্বরদী হয়ে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাস্থানে উপস্থিত সিরাজগঞ্জ রেলওয়ের সহকারী প্রকৌশলী হাসানুর রহমান ও
রেলওয়ে নিরাপত্তা বিভাগের হাবিলদার তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার ঈশ্বরদী-ঢাকা রেল পথে উল্লাপাড়া রেল স্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তনের সময় দুটি বগি লাইনচ্যুত হয়। জানা গেছে, মালবাহী বি ডাব্লিউ ৮ ডাউন ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন রেল স্টেশনে চিত্রা, দ্রুতযান,
মৈত্রী ও একতা এক্সপ্রেস ট্রেন থেমে আছে। লাইনচ্যুত মালবাহী বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। বগি দুটি উদ্ধার হলেই ঈশ্বরদী-ঢাকা রেল পথে যোগাযোগ সচল হবে। বেলা ৩টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত