রাজধানী ঢাকাসহ দেশের
বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিট ৮
সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
রিখটার
স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ৪২
কিলোমিটার দূরে দোহারে।
যুক্তরাষ্ট্রের
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৩।
উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে
প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের
বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।
এর
আগে ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ৪২
কিলোমিটার দূরে দোহারে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া
যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে। এর আগে ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত