দুদিনের সফরে সেপ্টেম্বরে
ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর তিনি
ঢাকা সফর করবেন। সোমবার
(২১ আগস্ট) রাতে ঢাকা ও রাশিয়ার কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
মস্কোর
সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন
ল্যাভরভ। ঢাকা হয়ে তিনি দিল্লিতে যাবেন। লাভরভের এ সফরকালে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয়
সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।
কূটনীতিকরা
মনে করছেন, ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় আলোচনায় দুদেশের স্বার্থসংশ্লিষ্ট
বিষয়গুলো উঠে আসবে। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি,
বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে
আলোচনা হতে পারে।
পাশাপাশি
ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি, খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে
বাংলাদেশের সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
দুদিনের সফরে সেপ্টেম্বরে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর তিনি ঢাকা সফর করবেন। সোমবার (২১ আগস্ট) রাতে ঢাকা ও রাশিয়ার কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।মস্কোর সূত্র জানায়,
আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। ঢাকা হয়ে তিনি দিল্লিতে যাবেন। লাভরভের এ সফরকালে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।কূটনীতিকরা মনে করছেন, ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় আলোচনায় দুদেশের
স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি, খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে বাংলাদেশের সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত