ধর্ম মন্ত্রণালয়ের
আমন্ত্রণে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ দুদিনের সফরে
বাংলাদেশে আসছেন। মূলত,
দেশটির ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই
মসজিদে আরো সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর। প্রায় এক যুগ পর সৌদি
আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে
পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়।
পররাষ্ট্র
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি মন্ত্রী পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবেন। এটা
আঞ্চলিক সফর। আল-রাবিয়াহর এটা প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ইসলামাবাদ হয়ে মঙ্গলবার
(২২ আগস্ট) রাতে ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো.
সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি ধর্ম
প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।
ঢাকাস্থ
সৌদি দূতাবাসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ-সংক্রান্ত অ্যাপস
নুসুক বিষয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। আল-রাবিয়াহ ওই
মেলার উদ্বোধন করবেন।
ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী
ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী
ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ দুদিনের সফরে বাংলাদেশে আসছেন। মূলত, দেশটির ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে আরো সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর। প্রায় এক যুগ পর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরকে বেশ
গুরুত্বের সঙ্গে দেখছে পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি মন্ত্রী পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবেন। এটা আঞ্চলিক সফর। আল-রাবিয়াহর এটা প্রথম বাংলাদেশ সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ইসলামাবাদ হয়ে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন। ঢাকাস্থ সৌদি দূতাবাসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ-সংক্রান্ত অ্যাপস নুসুক বিষয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। আল-রাবিয়াহ ওই মেলার উদ্বোধন করবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত