পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ১৩ জুন সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ।
সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন ১০ দিনের ছুটি। আগামী রবিবার থেকে অফিস-আদালত খুলছে। ফলে আজ সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে।
ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন অনেকে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল—যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুরে ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে। এজন্য আজ সকাল থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ ছিল বেশি। তবে মহাসড়কে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা।
নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগা তুল আলম বলেন, রবিবার থেকে সব অফিস খুলছে, তাই দুদিন যাত্রীর ভিড় থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, সড়কে বেড়েছে যাত্রীর চাপ
ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, সড়কে বেড়েছে যাত্রীর চাপ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ১৩ জুন সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ।সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন ১০ দিনের ছুটি। আগামী রবিবার থেকে অফিস-আদালত
খুলছে। ফলে আজ সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে।ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন অনেকে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল—যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।স্থানীয় সূত্র জানায়, গাজীপুরে ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে। এজন্য আজ সকাল থেকেই
চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ ছিল বেশি। তবে মহাসড়কে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা।নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগা তুল আলম বলেন, রবিবার থেকে সব অফিস খুলছে, তাই দুদিন যাত্রীর ভিড় থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত