রাজধানীসহ ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা
বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়াসহ
বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার সকাল ৭টা
থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,
ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হতে পারে।
সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস
প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে
বলা হয়, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি
সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ২৩
দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
একই সময়ে আদ্রতা ছিল ৯৬ শতাংশ।
অন্যদিকে, দেশের ১৩টি
অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে
জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক
সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার
পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা
হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী,
নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা
দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা
ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকায় গরম বাড়তে পারে
ঢাকায় গরম বাড়তে পারে
রাজধানীসহ ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে
১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ২৩দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৯৬ শতাংশ। অন্যদিকে, দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১
নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত