বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভিসা ক্লিয়ারেন্সের শতভাগ কাজ ঢাকায় করার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।
বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, হজে যারা যাবেন, তারা যেন এ দেশে সহজে ভিসা করে যেতে পারেন—সে বিষয়ে আমরা বলেছি। যেন হয়রানি কম হয় তাদের। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শতভাগ ভিসা ক্লিয়ারেন্স বাংলাদেশে হয় সেজন্য তারা সহযোগিতা করবেন। সব কার্যক্রম এখানে হলে কোনো হয়রানি হবে না। এতে আমাদের হাজিরা খুব খুশি হবে।
বৈঠকে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।
ড. মোমেন বলেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষয়ে আমরা আলাপ করেছি।
ঢাকায় হবে হজযাত্রীদের ভিসা ক্লিয়ারেন্স
ঢাকায় হবে হজযাত্রীদের ভিসা ক্লিয়ারেন্স
বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভিসা ক্লিয়ারেন্সের শতভাগ কাজ ঢাকায় করার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, হজে যারা যাবেন, তারা যেন এ
দেশে সহজে ভিসা করে যেতে পারেন—সে বিষয়ে আমরা বলেছি। যেন হয়রানি কম হয় তাদের। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শতভাগ ভিসা ক্লিয়ারেন্স বাংলাদেশে হয় সেজন্য তারা সহযোগিতা করবেন। সব কার্যক্রম এখানে হলে কোনো হয়রানি হবে না। এতে আমাদের হাজিরা খুব খুশি হবে।বৈঠকে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে
বিনিয়োগের জন্য সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।ড. মোমেন বলেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষয়ে আমরা আলাপ করেছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত