মোঃ কাওছার আহম্মেদ - রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি::
মঙ্গলবার (৩ সেপ্টম্বর) রাত আনুমানিক ২টায় ঢাকার আশুলিয়ার রুস্তমপুর গুদারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড (সেনের হাওলা) গ্রামের বাসিন্দা শহিদ তালুকদার (৪০) এবং অপরজন একই গ্রামের ইউনুস প্যাদা (৪৫)। তারা ঢাকার রাফি অ্যান্ড হৃদয় নামের বালু তোলার বাল্কহেডের শ্রমিকের কাজ করত।
জানা গেছে, অবস্থানরত রাফি অ্যান্ড হৃদয় নামের বাল্কহেডটিকে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজ ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডটির মধ্যে ছিলেন শহিদ তালুকদার এবং ইউনুস প্যাদা। পরে সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
দুর্বিষহ এ ঘটনা থেকে বেঁচে ফেরা ইঞ্জিন মেস্তুরি ফিরোজ প্যাদা জানান, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত বাল্কহেড কাজ করা হয়। কাজ শেষ করে খাবার খেয়ে ঘুমাতে যাই। রাত আনুমানিক ২টার সময় হঠাৎ একটি বালুর জাহাজ এসে ধাক্কা দিয়ে আমাদের বাল্কহেডটি তলিয়ে দেয়। আমি উপরের কেবিনে ছিলাম। ডুবে যাওয়ার পর লাথি মেরে সাইট ভেঙে অনেক কষ্টে বের হই। কিন্তু নিচ তলায় কেবিনে থাকা স্টাফ ইউনুচ প্যাদা ও শহিদ তালুকদার আর বের হতে পারে নাই।
এ ঘটনায় রাঙ্গাবালী উপজেলা আমিরে জামায়াত মোহাম্মদ কবির আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
ঢাকায় নৌ-দুর্ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুই জনের মৃত্যু
ঢাকায় নৌ-দুর্ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুই জনের মৃত্যু
মোঃ কাওছার আহম্মেদ - রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি::মঙ্গলবার (৩ সেপ্টম্বর) রাত আনুমানিক ২টায় ঢাকার আশুলিয়ার রুস্তমপুর গুদারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড (সেনের হাওলা) গ্রামের বাসিন্দা শহিদ তালুকদার (৪০) এবং অপরজন একই গ্রামের ইউনুস প্যাদা (৪৫)। তারা ঢাকার রাফি অ্যান্ড হৃদয় নামের বালু তোলার বাল্কহেডের শ্রমিকের কাজ করত।জানা গেছে, অবস্থানরত রাফি অ্যান্ড হৃদয় নামের বাল্কহেডটিকে
বিপরীত দিক থেকে আসা একটি জাহাজ ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডটির মধ্যে ছিলেন শহিদ তালুকদার এবং ইউনুস প্যাদা। পরে সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।দুর্বিষহ এ ঘটনা থেকে বেঁচে ফেরা ইঞ্জিন মেস্তুরি ফিরোজ প্যাদা জানান, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত বাল্কহেড কাজ করা হয়। কাজ শেষ করে খাবার খেয়ে ঘুমাতে যাই। রাত আনুমানিক ২টার সময় হঠাৎ একটি
বালুর জাহাজ এসে ধাক্কা দিয়ে আমাদের বাল্কহেডটি তলিয়ে দেয়। আমি উপরের কেবিনে ছিলাম। ডুবে যাওয়ার পর লাথি মেরে সাইট ভেঙে অনেক কষ্টে বের হই। কিন্তু নিচ তলায় কেবিনে থাকা স্টাফ ইউনুচ প্যাদা ও শহিদ তালুকদার আর বের হতে পারে নাই।এ ঘটনায় রাঙ্গাবালী উপজেলা আমিরে জামায়াত মোহাম্মদ কবির আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত