ঢাকায় আজকের সকাল শুরু হয়েছে শীতল হিমেল হাওয়ার ছোঁয়ায়। ভোর থেকেই রাজধানীজুড়ে বাতাসে ছিল শীতের হালকা আমেজ, তবে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকায় উঠেছে ঝলমলে রোদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার সারাদিনজুড়েই রাজধানী ও আশপাশের এলাকায় এমনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সকাল ৭টায় প্রকাশিত আজকের পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের বাকি সময়েও তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস আরও জানায়, দুপুর পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা শীতের অনুভূতিকে কিছুটা বাড়িয়ে দেবে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যাস্তের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিট।
ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
ঢাকায় আজকের সকাল শুরু হয়েছে শীতল হিমেল হাওয়ার ছোঁয়ায়। ভোর থেকেই রাজধানীজুড়ে বাতাসে ছিল শীতের হালকা আমেজ, তবে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকায় উঠেছে ঝলমলে রোদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।রবিবার সারাদিনজুড়েই রাজধানী ও আশপাশের এলাকায়
এমনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সকাল ৭টায় প্রকাশিত আজকের পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের বাকি সময়েও তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।আবহাওয়া অফিস
আরও জানায়, দুপুর পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা শীতের অনুভূতিকে কিছুটা বাড়িয়ে দেবে।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যাস্তের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত