আজকের সকালে ঘন কুয়াশায় মোড়ানো
ছিল রাজধানী ঢাকা। একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি
সেলসিয়াস কমেছে। সেই সঙ্গে কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও।বুধবার (১০ জানুয়ারি)
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আজ সারাদেশে রাতের
তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
ঘন কুয়াশায় বিপর্যস্ত
জনজীবন, দিনাজপুরের তাপমাত্রা ১১.৭ ডিগ্রি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে
মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত
থাকতে পারে। কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে
সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
বুধবার দেশের
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছী ও চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ১১ ডিগ্রি
সেলসিয়াস।
আজ ঢাকায় সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ছিল ১৫.৮ ডিগ্রি
সেলসিয়াস।
ঢাকায় একদিনে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি
ঢাকায় একদিনে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি
আজকের সকালে ঘন কুয়াশায় মোড়ানো ছিল রাজধানী ঢাকা। একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সেই সঙ্গে কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও।বুধবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, দিনাজপুরের তাপমাত্রা ১১.৭ ডিগ্রি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন
এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছী ও চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত