ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে করে শীতের আমেজ অনুভূত হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে।
ঢাকায় তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে
ঢাকায় তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে
ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে করে শীতের আমেজ অনুভূত হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী
এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত