মাহবুবুল আলম রিপন, (স্টাফ রিপোর্টার):
ঢাকার ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৬৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ধামরাইয়ের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা ধামরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ নেই বলে জানান উদ্ধারকারী পুলিশ।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন, নদী থেকে ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাত নেই, হয়তবা পানিতে পড়ে লোকটি মারা যেতে পারে। ময়না তদন্তের রির্পোট এলে মৃতের কারন জানা যাবে বলে জানান তিনি।
ধামরাই ধলেশ্বরী নদীতে ভাসমান মরদেহ উদ্ধার
ধামরাই ধলেশ্বরী নদীতে ভাসমান মরদেহ উদ্ধার
মাহবুবুল আলম রিপন, (স্টাফ রিপোর্টার): ঢাকার ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৬৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, ধামরাইয়ের
ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা ধামরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ নেই বলে জানান উদ্ধারকারী পুলিশ।ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি
আতিকুর রহমান বলেন, নদী থেকে ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাত নেই, হয়তবা পানিতে পড়ে লোকটি মারা যেতে পারে। ময়না তদন্তের রির্পোট এলে মৃতের কারন জানা যাবে বলে জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত