মোঃ মাহবুবুল আলম রিপন :
ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।শনিবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান ইউটিভিকে জানান, পোশাক শ্রমিক মনজুরুল ইসলামের স্ত্রী জোসনা আক্তার শনিবার ভোরে রান্নাঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আগুন সারা বাড়িতে ছড়িয়ে যায়। এতে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা মরিয়মসহ ওই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন আছেন।
আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ইউটিভিকে বলেন, সকালে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে এসেছেন। এদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, তার স্ত্রী জোসনার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।
ধামরাই ইসলামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
ধামরাই ইসলামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
মোঃ মাহবুবুল আলম রিপন :ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।শনিবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও
মরিয়ম (২)।দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান ইউটিভিকে জানান, পোশাক শ্রমিক মনজুরুল ইসলামের স্ত্রী জোসনা আক্তার শনিবার ভোরে রান্নাঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আগুন সারা বাড়িতে ছড়িয়ে যায়। এতে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা মরিয়মসহ ওই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার
করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন আছেন।আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ইউটিভিকে বলেন, সকালে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে এসেছেন। এদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, তার স্ত্রী জোসনার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত