সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ধামরাই উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে হানাদার মুক্ত দিবস পালিত

ধামরাই উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে হানাদার মুক্ত দিবস পালিত

মোঃ মাহবুবুল আলম রিপন:

১৯৭১ সালের এ দিনে ঢাকা জেলারধামরাই হানাদার মুক্ত হয়।ওই সময়ে ধামরাইয়ের মুক্তিবাহিনী কমান্ডার বেনজীর আহমদেরনেতৃত্বে কুশুরার ঢালিপাড়াসহ কয়েকটি ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধকরে পাকিস্তানি সেনাদের বিতাড়িত করেন এবং ধামরাইকে মুক্ত করে উপজেলা পরিষদচত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

নানা আয়োজনে এই দিনটি পালনকরেন স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা। আজ ১৩ই ডিসেম্বর ধামরাই ঢুলিভিটামুন্নকমেটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।  উপজেলারকালামপুর বংশী নদীর পাড়ে পাকহানাদাররা ১৭ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে লাইনে দাঁড়করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। এছাড়া,এইদিন ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়াগ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করেমুক্তিযোদ্ধারা। এসময় পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদআলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন।

পরে ওইদিনই পাকিস্তানি সেনারাক্যাম্প ছেড়ে চলে গেলে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শত্রুমুক্ত হয় ধামরাই। দিবসটিউপলক্ষে প্রতি বছর ১৩ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

খুঁজুন