শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা ধামরাইয়ে ৩০কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) এস.এম কাওছার সুলতান।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চন্ডিদোয়ার গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আক্তার মিয়া (৪২) একই এলাকার আলমপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মোঃ হুমায়ুন কবির (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা আরিচা মহাসড়কে কালামপুর বাসস্টান্ডে আরাফাত হোটেলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-২৭-৯৯০১) রেখে মাদক বিক্রি করতে ছিল। এই সময় পুলিশ দ্রুত প্রাইভেটকারটি কাছে গেলে মাদক কারবারিরা প্রাইভেটকার থেকে নেমে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। পড়ে পুলিশ দৌড়িয়ে গিয়ে তাদের আটক করে। এসময় প্রাইভেটকারে থাকা পাটের বস্তার ভিতর থেকে গেরুয়া রংয়ের কসটেপে মোড়ানো ৩০কেজি গাঁজা উদ্ধার করেন। পরে প্রাইভেটকারটি সহ আসামীদের আটক করে থানায় নিয়ে আসি।

এস আই কাওছার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে মাদক (গাঁজা) বেচা কেনা করছে। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে একটি প্রাইভেটকার ও ৩০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালামপুর বাসস্ট্যান্ড থেকে ৩০কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৭)। শুক্রবার সকালে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন